‘মুখ্যমন্ত্রী তীর্থদর্শন যোজনা’য় রামেশ্বরম ও মাদুরাইয়ে যাবেন প্রবীণরা
খান্ডোয়া, ১০ মার্চ (হি.স.): মধ্যপ্রদেশ সরকারের ‘মুখ্যমন্ত্রী তীর্থদর্শন যোজনা’র মাধ্যমে খান্ডোয়া জেলার প্রবীণ নাগরিকরা রামেশ্বরম ও মাদুরাই তীর্থযাত্রায় যাবেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার রামেশ্বরম ও মাদুরাইয়ের উদ্দেশে একটি বিশেষ ট্
‘মুখ্যমন্ত্রী তীর্থদর্শন যোজনা’য় রামেশ্বরম ও মাদুরাইয়ে যাবেন প্রবীণরা


খান্ডোয়া, ১০ মার্চ (হি.স.): মধ্যপ্রদেশ সরকারের ‘মুখ্যমন্ত্রী তীর্থদর্শন যোজনা’র মাধ্যমে খান্ডোয়া জেলার প্রবীণ নাগরিকরা রামেশ্বরম ও মাদুরাই তীর্থযাত্রায় যাবেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার রামেশ্বরম ও মাদুরাইয়ের উদ্দেশে একটি বিশেষ ট্রেন ছেড়ে যাবে এবং আগামী ১৬ মার্চ তা ফিরে আসবে। খান্ডোয়ার জেলা শাসক ঋষভ গুপ্ত জানান, এই তীর্থযাত্রার জন্য নির্বাচিত প্রবীণ যাত্রীদের টিকিট রেলস্টেশনের সামনে অবস্থিত পার্বতীবাই ধর্মশালায় বিতরণ করা হবে।

নির্বাচিত যাত্রী এবং অপেক্ষমান তালিকায় থাকা প্রবীণদের নির্ধারিত সময়ে ধর্মশালায় উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে। উপস্থিত হওয়ার সময় তাঁদের আধার কার্ড ও ভোটার পরিচয়পত্রের মূল কপি সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande