মেঘালয়ের এটিএম লুটের ঘটনায় হরিয়ানার নুহ থেকে গ্রেফতার মূল চক্রী
নুহ, ১০ মার্চ (হি.স.): নুহ জেলার পুনহানা সিআইএ দল একটি আন্তঃরাজ্য অপরাধের ঘটনায় বড়সড় সাফল্য অর্জন করেছে। মেঘালয়ে এটিএম লুটের ঘটনায় প্রধান অভিযুক্তকে হরিয়ানা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে ইতিমধ্য়েই মেঘালয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। মেঘালয় পু
মেঘালয়ের এটিএম লুটের ঘটনায় হরিয়ানার নুহ থেকে গ্রেফতার মূল চক্রী


নুহ, ১০ মার্চ (হি.স.): নুহ জেলার পুনহানা সিআইএ দল একটি আন্তঃরাজ্য অপরাধের ঘটনায় বড়সড় সাফল্য অর্জন করেছে। মেঘালয়ে এটিএম লুটের ঘটনায় প্রধান অভিযুক্তকে হরিয়ানা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে ইতিমধ্য়েই মেঘালয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। মেঘালয় পুলিশ এএলইউ এবং পুনহানা পুলিশের পারস্পরিক সমন্বয়ের ফলেই এই অভিযান সফল হয়েছে।

মঙ্গলবার পুলিশের মুখপাত্র জানিয়েছেন, গত ৮ ফেব্রুয়ারি মেঘালয়ের ইস্ট খাসি হিলস জেলার মাওনগাপ থানা এলাকায় একটি এটিএম লুটের মামলা দায়ের করা হয়েছিল। দুষ্কৃতীরা এটিএম মেশিন কেটে তার ভেতরে থাকা লক্ষ লক্ষ টাকা লুট করে নিয়ে চম্পট দেয়। ঘটনার পরেই মেঘালয় পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, এই ঘটনার সঙ্গে হরিয়ানার মেওয়াত অঞ্চলের এক যুবক সরাসরি যুক্ত রয়েছে।

তদন্তে আরও প্রকাশ পায় যে, হরিয়ানার মেওয়াত অঞ্চলের ওয়াজিদপুর নিবাসী রাহুল খান এই লুটের মূল ষড়যন্ত্রকারী। এরপর মেঘালয় পুলিশ অভিযুক্তকে গ্রেফতারের জন্য নুহ পুলিশের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা চায়।

এই তথ্যের ভিত্তিতে পুনহানা সিআইএ ইনচার্জ ইন্সপেক্টর সন্দীপ মোরের নেতৃত্বে একটি পুলিশ দল গঠন করা হয়। পুলিশি তৎপরতায় রাহুল খানকে তার আস্তানা থেকে পাকড়াও করা হয়। গ্রেফতারের পর অভিযুক্তকে মেঘালয় পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। পুলিশ আধিকারিকদের মতে, নুহ জেলা পুলিশ আন্তঃরাজ্য অপরাধীদের বিরুদ্ধে লাগাতার এই ধরনের অভিযান চালিয়ে যাচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande