দুর্গাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে গাড়ি, মৃত এক
পশ্চিম বর্ধমান, ১০ মার্চ (হি.স.): বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল রাস্তার পাশের দোকানে। মঙ্গলবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমা হাসপাতাল রোডে। দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছ
দুর্গাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে গাড়ি, মৃত এক


পশ্চিম বর্ধমান, ১০ মার্চ (হি.স.): বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল রাস্তার পাশের দোকানে। মঙ্গলবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমা হাসপাতাল রোডে। দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম গোপাল প্রসাদ, তাঁর বয়স বছর সাতান্ন। গাড়ির ধাক্কায় আহত হন আরও কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।কীভাবে দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande