দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে ওমর আব্দুল্লাহকে জন্মদিনের শুভকামনা প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওমর আব্দুল্লাহর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। মঙ্গলবার এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদ
দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে ওমর আব্দুল্লাহকে জন্মদিনের শুভকামনা প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওমর আব্দুল্লাহর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী মোদী।

মঙ্গলবার এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।

ওমর আব্দুল্লাহ ২০২৪ সালের অক্টোবর থেকে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, এর আগে তিনি ২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত এই পদে আসীন ছিলেন। জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (জেকেএনসি)-এর একজন বরিষ্ঠ নেতা, তিনি সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও ছিলেন, রাজনীতিতে তাঁর পরিবারের তৃতীয় প্রজন্মের প্রতিনিধিত্ব করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande