স্বস্তির বৃষ্টি শ্রীনগরে; মনোরম হয়ে উঠল আবহাওয়া, তুষারপাত লাদাখে
শ্রীনগর, ১০ মার্চ (হি.স.): পূর্বাভাস মতোই মঙ্গলবার স্বস্তির বৃষ্টিতে ভিজল জম্মু ও কাশ্মীর। মঙ্গলবার সকালে শ্রীনগর, বারামুল্লা-সহ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি হয়েছে। বৃষ্টির সৌজন্যে আবহাওয়া অনেকটাই মনোরম হয়ে উঠেছে। আবার লাদাখের লেহ-ত
স্বস্তির বৃষ্টি শ্রীনগরে; মনোরম হয়ে উঠল আবহাওয়া, তুষারপাত লাদাখে


শ্রীনগর, ১০ মার্চ (হি.স.): পূর্বাভাস মতোই মঙ্গলবার স্বস্তির বৃষ্টিতে ভিজল জম্মু ও কাশ্মীর। মঙ্গলবার সকালে শ্রীনগর, বারামুল্লা-সহ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি হয়েছে। বৃষ্টির সৌজন্যে আবহাওয়া অনেকটাই মনোরম হয়ে উঠেছে। আবার লাদাখের লেহ-তে এদিন তুষারপাত হয়েছে। সাদা বরফের চাদরে ঢাকা পড়েছে লেহ-র পাহাড়, রাস্তাঘাট।

জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১২ মার্চ পর্যন্ত জম্মু ও কাশ্মীরে ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার জন্যই বৃষ্টি ও তুষারপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সোনমার্গ-জোজিলা, সিন্থন টপ-পীর কি গালি, গুরেজ উপত্যকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande