ভোটাধিকার থেকে বঞ্চনার অভিযোগে মালদায় মিছিল, খসড়া তালিকা অনুযায়ী ভোটাধিকার দেওয়ার দাবি
মালদা, ১০ মার্চ (হি. স.) : খসড়া ভোটার তালিকা অনুযায়ী সমস্ত নাগরিককে ভোটাধিকার দেওয়ার দাবিতে মঙ্গলবার মালদা শহরে মিছিল করল ‘নাগরিকত্ব ও ভোটাধিকার রক্ষা মঞ্চ’। সংগঠনের অভিযোগ, জেলার বহু মানুষের নাম যথাযথ কারণ ছাড়াই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয
প্রতিবাদ মিছিল


মালদা, ১০ মার্চ (হি. স.) : খসড়া ভোটার তালিকা অনুযায়ী সমস্ত নাগরিককে ভোটাধিকার দেওয়ার দাবিতে মঙ্গলবার মালদা শহরে মিছিল করল ‘নাগরিকত্ব ও ভোটাধিকার রক্ষা মঞ্চ’। সংগঠনের অভিযোগ, জেলার বহু মানুষের নাম যথাযথ কারণ ছাড়াই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং অনেককে বিচারাধীন তালিকায় রাখা হয়েছে। এই অবস্থার প্রতিবাদেই এদিন পথে নামেন সাধারণ নাগরিকরা।মিছিলটি মালদা শহরের বৃন্দাবনী ময়দান থেকে শুরু হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে জেলাশাসকের দফতরের উদ্দেশ্যে অগ্রসর হয় বিক্ষোভকারীরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাগরিকত্ব ও ভোটাধিকার রক্ষা মঞ্চের সদস্য মাজিদুর রহমান সহ অন্যান্য সদস্যরা।মাজিদুর রহমান অভিযোগ করে বলেন, মালদা জেলার বহু মানুষকে পরিকল্পিতভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে। তাঁর দাবি, কোনও স্পষ্ট কারণ না দেখিয়েই বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি অনেককে বিচারাধীন তালিকায় রাখা হয়েছে, যা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী।বিক্ষোভকারীদের দাবি, খসড়া ভোটার তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের সকলকে অবিলম্বে ভোটাধিকার দিতে হবে। এই দাবিকে সামনে রেখেই এদিনের মিছিল সংগঠিত হয়। মিছিল শেষে সংগঠনের পক্ষ থেকে জেলাশাসকের কাছে একটি ডেপুটেশনও জমা দেওয়ার কথা জানানো হয়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande