
চেন্নাই, ১০ মার্চ (হি.স.): তামিলনাড়ুর কারুরে পদপিষ্টের ঘটনায় এবার সেন্থিল বালজিকে সমন পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আগামী ১৭ মার্চ সেন্থিলকে হাজিরা দিতে বলা হয়েছে। এই সমন পাওয়ার পর মঙ্গলবার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী তথা ডিএমকে নেতা সেন্থিল জানিয়েছেন, তিনি সহযোগিতা করবেন।
মঙ্গলবার এক্স মাধ্যমে সেন্থিল জানিয়েছেন, কারুরে মর্মান্তিক ঘটনা সম্পর্কে কিছু সংবাদ মাধ্যমে সিবিআই-এর পক্ষ থেকে জারি করা সমন সম্পর্কে পরস্পর-বিরোধী রিপোর্ট প্রকাশিত হয়েছে। সিবিআই-এর পক্ষ থেকে সমনের ভিত্তিতে ১৭ মার্চ ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে বক্তব্য জানানর জন্য অনুরোধ করা হয়েছে, আমি সেখানে ব্যক্তিগতভাবে যেতে এবং তাদের প্রশ্নের যথাযথ ব্যাখ্যা প্রদান করতে চাই।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ