আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আগরতলায় রাজ্যভিত্তিক অনুষ্ঠান, ‘নারী আদালত’ কর্মসূচির সূচনা
আগরতলা, ১০ মার্চ (হি.স.) : নারী ক্ষমতায়ন, সুরক্ষা এবং নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকার নিরন্তর কাজ করে চলেছে। মঙ্গলবার সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দফতর আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠানে এ কথা বলেন দফতরের
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন


আগরতলা, ১০ মার্চ (হি.স.) : নারী ক্ষমতায়ন, সুরক্ষা এবং নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকার নিরন্তর কাজ করে চলেছে। মঙ্গলবার সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দফতর আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠানে এ কথা বলেন দফতরের মন্ত্রী টিংকু রায়। এদিন অনুষ্ঠানে ‘নারী আদালত’ নামে একটি নতুন ধরনের কর্মসূচির সূচনা করা হয়।

জানা গেছে, গত ৮ মার্চ রাজ্যের বিভিন্ন জেলায় জেলা স্তরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দফতর। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাজধানী আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় রাজ্যভিত্তিক আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের মন্ত্রী টিংকু রায়, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মণ, রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা, দফতরের অধিকর্তা তপন দাস সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, নারীদের ক্ষমতায়ন, সুরক্ষা, আত্মসম্মান ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে কাজ করে চলেছে। এই বিষয়গুলিকে সামনে রেখেই এদিনের অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সমাজ থেকে বাল্যবিবাহ ও নাবালিকা অন্তঃসত্ত্বা হওয়ার মতো ঘটনাগুলি বন্ধ করার লক্ষ্যে সচেতনতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, একটি সুন্দর সমাজ গঠনে নারীদের, বিশেষ করে মায়েদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিন অনুষ্ঠানে ‘নারী আদালত’ নামে একটি নতুন কর্মসূচির সূচনা করেন মন্ত্রী টিংকু রায়। তিনি জানান, এই কর্মসূচির মাধ্যমে প্রত্যন্ত এলাকার নির্যাতিতা মহিলাদের আর শহরে এসে আদালতের দ্বারস্থ হতে হবে না। গ্রামীণ স্তরেই তাঁদের সমস্যার সমাধান করার উদ্যোগ নেওয়া হবে। সেই লক্ষ্যেই ‘নারী আদালত’ কর্মসূচি চালু করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande