
ভোপাল, ১০ মার্চ (হি.স.): দেশের প্রথম নারী শিক্ষিকা ও সমাজসংস্কারক সাবিত্রীবাই ফুলের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে মুখ্যমন্ত্রী জানান, নারী ক্ষমতায়নের প্রতীক এবং সমাজসেবিকা সাবিত্রীবাই ফুলের মৃত্যুবার্ষিকীতে তিনি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছেন। তিনি লেখেন, ছুৎমার্গ, সতী–প্রথা ও বাল্যবিবাহের মতো সামাজিক কুসংস্কার দূর করতে সাবিত্রীবাই ফুলের সংগ্রাম নারী ক্ষমতায়ন ও আত্মনির্ভরতার নতুন যুগের সূচনা করেছিল। তাঁর অবদান সমাজের কাছে চিরস্মরণীয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য