ফের বড় সাফল্য, বস্তারে আত্মসমর্পণ ১০৮ জন মাওবাদীর
রায়পুর, ১১ মার্চ (হি.স.): মাওবাদী-মুক্ত ভারত অভিযানে ফের মিলল বড়সড় সাফল্য। বুধবার ছত্তিশগড়ের বস্তারে একসঙ্গে আত্মসমর্পণ করলো ১০৮ জন মাওবাদী। আত্মসমর্পণকারী মাওবাদীদের মাথার দাম ছিল ৩ কোটি ৯৫ লক্ষ টাকা। আগামী ৩১ মার্চের মধ্যে নকশালমুক্ত ভারত অভিযানে
ফের বড় সাফল্য, বস্তারে আত্মসমর্পণ ১০৮ জন মাওবাদীর


রায়পুর, ১১ মার্চ (হি.স.): মাওবাদী-মুক্ত ভারত অভিযানে ফের মিলল বড়সড় সাফল্য। বুধবার ছত্তিশগড়ের বস্তারে একসঙ্গে আত্মসমর্পণ করলো ১০৮ জন মাওবাদী। আত্মসমর্পণকারী মাওবাদীদের মাথার দাম ছিল ৩ কোটি ৯৫ লক্ষ টাকা। আগামী ৩১ মার্চের মধ্যে নকশালমুক্ত ভারত অভিযানের ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তার আগে একসঙ্গে ১০৮ জন মাওবাদী এদিন সুরক্ষা বাহিনীর সামনে আত্মসমর্পণ করে। অস্ত্র রেখে সমাজের মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত নিয়েছে এই ১০৮ জন মাওবাদী।

পুলিশ জানিয়েছে, আত্মসমর্পণ করা ১০৮ জন মাওবাদীর মধ্যে বিজাপুর থেকে ৩৭ জন, দান্তেওয়াড়া থেকে ৩০ জন, সুকমা থেকে ১৮ জন, বস্তার থেকে ১৬ জন, নারায়ণপুর থেকে ৪ জন, কাঙ্কের থেকে ৩ জন। সকলেই দন্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির সদস্য।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande