
ফুকেত ও হায়দরাবাদ, ১১ মার্চ (হি.স.): এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের হায়দরাবাদ থেকে ফুকেতগামী বিমান (ভি টি-বি ডব্লিউ কিউ) নোজ হুইলের সমস্যায় বুধবার ফুকেত বিমানবন্দরে হার্ড ল্যান্ডিং করে। উড়ানের সামনের চাকা জ্যাম হয়ে যাওয়ায় ওই উড়ান কার্যত সামনের চাকা ঘষতে ঘষতে নামে বিমানবন্দরে। ওই ঘটনায় রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়। বিমানটিকেও রানওয়ে থেকে সরানো নিয়ে সমস্যা দেখা দেয়। বিমানের সামনের নোজ হুইলের ক্ষতি হয়েছে। ফুকেতগামী বিমানটিতে ১৩১ জন যাত্রী এবং ৭ জন বিমান কর্মী ছিলেন। যাত্রীদের মধ্যে দুই শিশুও ছিল। তবে যাত্রীদের সকলেই নিরাপদ। এর পর বিমানবন্দর কর্তৃপক্ষ নোটাম জারি করে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই বিমানবন্দর বন্ধ রাখার কথা ঘোষণা করে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ানের মেরামতি চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ