পশ্চিম এশিয়ায় বুধবার ৫৮টি বিমান চালাবে এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস
নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.) : পশ্চিম এশিয়ায় আটকে থাকা যাত্রী ছাড়াও বিভিন্ন প্রয়োজনে সফর মুলতুবি রাখতে বাধ্য হয়েছিলেন এমন যাত্রীদের কথা মাথায় রেখে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস একত্রে বুধবার ৫৮টি বিমান চালাবে। এর মধ্যে জেড্ডা এবং
এয়ার ইন্ডিয়া


নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.) : পশ্চিম এশিয়ায় আটকে থাকা যাত্রী ছাড়াও বিভিন্ন প্রয়োজনে সফর মুলতুবি রাখতে বাধ্য হয়েছিলেন এমন যাত্রীদের কথা মাথায় রেখে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস একত্রে বুধবার ৫৮টি বিমান চালাবে। এর মধ্যে জেড্ডা এবং মাস্কট থেকে বুধবার এয়ার ইন্ডিয়া ৮টি এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ১৪টি উড়ান চালাবে। দিল্লি, মুম্বই এবং হায়দরাবাদ থেকে এয়ার ইন্ডিয়া রাউন্ড ট্রিপে জেড্ডা পর্যন্ত উড়ান চালাবে।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস তাদের নিয়মিত পরিষেবা ছাড়াও দিল্লি, মুম্বই, কান্নুর, তিরুঅনন্তপুরম , তিরুচিরাপল্লি থেকে একটি করে রাউন্ড ট্রিপ এবং কোচি থেকে দু’টি রাউন্ড ট্রিপ উড়ান চালাবে। এ ছাড়াও, নির্দিষ্ট স্লট পাওয়া গেলে এবং অন্যান্য পরিস্থিতি অনুকূল থাকলে সংযুক্ত আরব আমিরশাহি থেকে আরও ৩৬টি উড়ান চালানোর পরিকল্পনা রয়েছে সংস্থার।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande