
নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.): লোকসভায় বুধবার অধ্যক্ষ ওম বিড়লার অপসারণ নিয়ে আনা প্রস্তাব ধ্বনি ভোটে খারিজ হয়ে গেছে। গত ১০ ফেব্রুয়ারি বিরোধীদের তরফে অনাস্থা নোটিস জমা দেওয়ার পরেই বিড়লা সভা রীতি মেনে সভা পরিচালনা থেকে বিরত ছিলেন। বুধবার অধিবেশন পরিচালনার দায়িত্বে ছিলেন উত্তর প্রদেশের বিজেপি সাংসদ জগদম্বিকা পাল। বিরোধীরা ভোটাভুটির দাবি তুললেও তিনি তা খারিজ করে ধ্বনিভোট গ্রহণের নির্দেশ দেন। যা নিয়ে সাময়িক ভাবে উত্তেজনা ছড়ায় লোকসভায়।
বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনাস্থা বিতর্কে আবার নিশানা করলেন ‘বিরোধী শিবিরের দায়িত্বজ্ঞানহীন আচরণ’-কে। শাসক শিবিরের অন্য বক্তাদের মতোই শাহের আক্রমণেরও মূল লক্ষ্য হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ