
বারামুল্লা, ১১ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় ভূমিধসের জেরে বারামুল্লা–উরি জাতীয় সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বুধবার হঠাৎ পাহাড়ি ঢাল থেকে পাথর পড়ে ভূমিধস নামায় সড়কের একটি অংশে বিপুল পরিমাণ মাটি ও পাথর জমে যায়। এর ফলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে এবং যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের ভোগান্তির মুখে পড়তে হয়।
ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাস্তা থেকে ধসের জেরে জমা মাটি ও পাথর সরানোর কাজ শুরু করেছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এদিকে যাত্রীদের সতর্ক থাকার এবং প্রশাসনের জারি করা নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ার দ্রুত পরিবর্তনের কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা সবসময়ই থাকে বলে জানিয়েছেন আধিকারিকরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য