সোনার বাজার চড়ল, রুপোর দামে সামান্য পতন
নয়াদিল্লি, ১২ মার্চ (হি.স.): ঘরোয়া বাজারে বৃহস্পতিবার লেনদেনের শুরু থেকেই সোনার দামে তেজি ভাব বজায় রয়েছে। তবে এর বিপরীতে রুপোর দাম এদিন কিছুটা নিম্নমুখী। বাজার সূত্রে খবর, এদিন প্রতি ১০ গ্রাম সোনার দাম ৮৫০ টাকা থেকে ৯৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
সোনা রূপো


নয়াদিল্লি, ১২ মার্চ (হি.স.): ঘরোয়া বাজারে বৃহস্পতিবার লেনদেনের শুরু থেকেই সোনার দামে তেজি ভাব বজায় রয়েছে। তবে এর বিপরীতে রুপোর দাম এদিন কিছুটা নিম্নমুখী। বাজার সূত্রে খবর, এদিন প্রতি ১০ গ্রাম সোনার দাম ৮৫০ টাকা থেকে ৯৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, রুপোর দাম প্রতি কিলোগ্রামে ২০০ টাকা হ্রাস পেয়েছে।

মূল্যবৃদ্ধির জেরে দেশের অধিকাংশ বাজারে এদিন ২৪ ক্যারেট সোনার দর প্রতি ১০ গ্রামে ১,৬৩,৩২০ টাকা থেকে ১,৬৩,৪৭০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। পাশাপাশি, ২২ ক্যারেট সোনার খুচরো দাম এদিন প্রতি ১০ গ্রামে ১,৪৯,৭১০ টাকা থেকে ১,৪৯,৮৬০ টাকার স্তরে পৌঁছেছে। রুপোর দাম কিছুটা কমায় দিল্লির বাজারে এই উজ্জ্বল ধাতু প্রতি কিলোগ্রাম ২,৮৯,৯০০ টাকা দরে বিকোচ্ছে।

রাজধানী দিল্লিতে এদিন ২৪ ক্যারেট সোনার বাজারদর প্রতি ১০ গ্রামে ১,৬৩,৪৭০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১,৪৯,৮৬০ টাকা। দেশের আর্থিক রাজধানী মুম্বইতে ২৪ ক্যারেট সোনা ১,৬৩,৩২০ টাকা এবং ২২ ক্যারেট সোনা ১,৪৯,৭১০ টাকা প্রতি ১০ গ্রাম দরে বিক্রি হচ্ছে। একইভাবে আহমেদাবাদে ২৪ ক্যারেট সোনার দাম ১,৬৩,৩৭০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দর প্রতি ১০ গ্রামে ১,৪৯,৭৬০ টাকা।

কলকাতাতেও এদিন সোনার বাজারে বৃদ্ধির ধারা অব্যাহত। মহানগরে এদিন ২৪ ক্যারেট সোনা ১,৬৩,৩২০ টাকা এবং ২২ ক্যারেট সোনা ১,৪৯,৭১০ টাকা প্রতি ১০ গ্রাম দরে বিকোচ্ছে। চেন্নাই এবং ভোপালের বাজারদরও প্রায় একই স্তরে রয়েছে। লখনউয়ের সরফরা বাজারে ২৪ ক্যারেট সোনা ১,৬৩,৪৭০ টাকা এবং ২২ ক্যারেট ১,৪৯,৮৬০ টাকা প্রতি ১০ গ্রাম দরে লেনদেন হচ্ছে। এছাড়া জয়পুর ও পাটনাতেও সোনার দামে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

দেশের অন্যান্য প্রান্তের মতো কর্নাটক, তেলঙ্গানা এবং ওড়িশার বাজারেও এদিন সোনার দামে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই তিন রাজ্যের রাজধানী শহর যথাক্রমে বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং ভুবনেশ্বরে ২৪ ক্যারেট সোনা এদিন ১,৬৩,৩২০ টাকা এবং ২২ ক্যারেট সোনা ১,৪৯,৭১০ টাকা প্রতি ১০ গ্রাম দরে বিক্রি হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande