গ্যাসের জোগান দেখতে বর্ধমানে অভিযান জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বর্ধমান, ১২ মার্চ (হি.স.): বর্ধমান শহর-সহ জেলার ২০টি জায়গায় অভিযান জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। গ্যাসের ডিলারের দফতর ও গুদামে অভিযান চালানো হয় বৃহস্পতিবার। পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক সংঘাতের আবহে এদেশে তথা এই রাজ্যে রান্নার গ্যাস নিয়ে সঙ্কটের বাতাবরণ
গ্যাসের জোগান দেখতে বর্ধমানে অভিযান জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের


বর্ধমান, ১২ মার্চ (হি.স.): বর্ধমান শহর-সহ জেলার ২০টি জায়গায় অভিযান জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। গ্যাসের ডিলারের দফতর ও গুদামে অভিযান চালানো হয় বৃহস্পতিবার। পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক সংঘাতের আবহে এদেশে তথা এই রাজ্যে রান্নার গ্যাস নিয়ে সঙ্কটের বাতাবরণ তৈরি হয়েছে। এ দিন সকাল থেকে বাজারে গ্যাসের জোগান দেখতে এবং কালোবাজারি হচ্ছে কিনা তা বুঝতে পথে নামে বর্ধমানের জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। গুদামে হিসাবের বেশি সিলিন্ডার মজুত করে রাখা আছে কি না, গ্রাহকদের কাছে বেশি দাম নেওয়া হচ্ছে কি না, এই সব বিষয় নিয়ে খোঁজ খবর নেওয়া হয়। এ ছাড়াও জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ নজর রাখছে বাড়ির রান্নার গ্যাসের সিলিন্ডার বেআইনি ভাবে বাণিজ্যিক কারণে ব্যবহার করা হচ্ছে কি না।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande