জেলাশাসকদের পাশে দাঁড়িয়ে তাঁদের বরাভয় মুখ্যমন্ত্রীর
কলকাতা, ১২ মার্চ, (হি.স.): “আপনারা দায়িত্ব পালন করুন, কেউ কিছু করতে পারবে না। জেলাশাসকদের পাশে দাঁড়িয়ে তাঁদের একপ্রকার বরাভয় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ভোট ঘোষণার আগে প্রশাসনিক স্তরে ‘যুদ্ধকালীন’ তৎপরতা শুরু হয়ে গেছে। গত সোম
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ১২ মার্চ, (হি.স.): “আপনারা দায়িত্ব পালন করুন, কেউ কিছু করতে পারবে না।

জেলাশাসকদের পাশে দাঁড়িয়ে তাঁদের একপ্রকার বরাভয় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে ভোট ঘোষণার আগে প্রশাসনিক স্তরে ‘যুদ্ধকালীন’ তৎপরতা শুরু হয়ে গেছে। গত সোমবার কলকাতায় জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠকের রেশ এখনও কাটেনি। সেই বৈঠকের ‘তেজ’ ও কমিশনের কড়া মনোভাবের পাল্টায় এ বার কড়া মনোভাব দেখালেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবারের জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সূত্রের খবর সেখানেই ডিএম-দের উদ্দেশে মমতা স্পষ্ট বার্তা দিয়ে বলেন, একদম ভয় পাবেন না। আপনারা আপনাদের কাজ করে যান।

সোমবার ডিএম-দের সঙ্গে যে বৈঠক হয়েছিল, সেই প্রসঙ্গে নির্বাচন কমিশনের সক্রিয়তাকে কটাক্ষ করে তিনি বলেন, ওই মিটিংয়ে কী হয়েছে সবটাই আমি শুনেছি। প্রতিনিয়ত ভয় দেখিয়েছে। ভোট আসছে, এখন বেশি করে ওরা এসব করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande