এলপিজি সংকটে কলকাতার ইসকন মন্দিরে প্রসাদ বিতরণে প্রভাব, আপাতত খিচুড়ি পরিবেশন
কলকাতা, ১২ মার্চ (হি. স.) : দেশের বিভিন্ন প্রান্তে এলপিজি গ্যাসের ঘাটতির প্রভাব এবার পড়েছে কলকাতার ইসকন মন্দিরেও। প্রতিদিন হাজার হাজার ভক্তের জন্য নৈবেদ্য ও প্রসাদ প্রস্তুত করা হলেও গ্যাস সংকটের কারণে আপাতত সীমিতভাবে খাবার পরিবেশন করতে হচ্ছে বলে জ
গ্যাস সিলিন্ডার অভাব


কলকাতা, ১২ মার্চ (হি. স.) : দেশের বিভিন্ন প্রান্তে এলপিজি গ্যাসের ঘাটতির প্রভাব এবার পড়েছে কলকাতার ইসকন মন্দিরেও। প্রতিদিন হাজার হাজার ভক্তের জন্য নৈবেদ্য ও প্রসাদ প্রস্তুত করা হলেও গ্যাস সংকটের কারণে আপাতত সীমিতভাবে খাবার পরিবেশন করতে হচ্ছে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।বৃহস্পতিবার ইসকন মন্দিরের মুখপাত্র রাধারমন দাস জানান, মন্দিরে প্রতিদিন বহু ভক্তের জন্য দু’বার খাবার প্রস্তুত করা হয়। কিন্তু সাম্প্রতিক গ্যাসের ঘাটতির কারণে রান্নার কাজে সমস্যা দেখা দিয়েছে। ফলে বর্তমানে গ্যাসের ব্যবহার কমাতে ভক্তদের জন্য মূলত খিচুড়ি পরিবেশন করা হচ্ছে।তিনি বলেন, “প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য আমরা প্রসাদ প্রস্তুত করি এবং তাদের দু’ বেলা খাবার পরিবেশন করি। কিন্তু গ্যাসের ঘাটতির কারণে এখন শুধু খিচুড়ি দেওয়া হচ্ছে, যাতে গ্যাসের ব্যবহার কম হয়। তবে এই পরিস্থিতিতে কতদিন চলা যাবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।”রাধারমন দাস কেন্দ্রীয় সরকারের কাছে দ্রুত গ্যাস সংকটের সমাধানের আবেদন জানান। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মেটানোর আহ্বান জানান, যাতে জ্বালানি সংকটের মতো সমস্যার দ্রুত সমাধান সম্ভব হয় এবং সাধারণ মানুষের ভোগান্তি কমে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande