অঙ্গনওয়াড়ীর পাশে প্লাস্টিক কারখানা, বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ গ্রামবাসী—বিক্ষোভ
বোলপুর, ১২ মার্চ (হি. স.): অঙ্গনওয়াড়ী কেন্দ্রের পাশেই প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াকরণ কারখানা থেকে বের হওয়া বিষাক্ত ধোঁয়া ও তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে বিক্ষোভে ফেটে পড়লেন বোলপুরের সুপুর গ্রামের বাসিন্দারা। বৃহস্পতিবার বোলপুর থানার অন্তর্গত সুপুর গ্রা
প্রতিবাদ


বোলপুর, ১২ মার্চ (হি. স.): অঙ্গনওয়াড়ী কেন্দ্রের পাশেই প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াকরণ কারখানা থেকে বের হওয়া বিষাক্ত ধোঁয়া ও তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে বিক্ষোভে ফেটে পড়লেন বোলপুরের সুপুর গ্রামের বাসিন্দারা। বৃহস্পতিবার বোলপুর থানার অন্তর্গত সুপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই কারখানার সামনে গ্রামবাসীরা প্রতিবাদে সামিল হন। তাঁদের দাবি, জনবসতিপূর্ণ এলাকা থেকে অবিলম্বে কারখানাটি সরিয়ে নিতে হবে।স্থানীয় সূত্রে জানা যায়, বহু বছর ধরে ওই এলাকায় অঙ্গনওয়াড়ী কেন্দ্র চালু রয়েছে। সেখানে শিশু ও গর্ভবতী মহিলারা নিয়মিত সরকারি পরিষেবা পেয়ে থাকেন। কিন্তু পরবর্তীকালে অঙ্গনওয়াড়ীর পাশেই একটি প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট গড়ে ওঠে। এরপর থেকেই দূষণের সমস্যা শুরু হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের।অভিযোগ, বিভিন্ন জায়গা থেকে প্লাস্টিক বর্জ্য এনে ওই ইউনিটে জমা করা হয় এবং প্রক্রিয়াকরণের সময় তীব্র দুর্গন্ধ ও ধোঁয়া ছড়িয়ে পড়ে আশপাশে। এর ফলে অঙ্গনওয়াড়ীতে আসা শিশুদের মধ্যে কাশি ও শ্বাসকষ্টের সমস্যা দেখা দিচ্ছে বলে দাবি স্থানীয়দের। একই সঙ্গে গর্ভবতী মহিলারাও সমস্যায় পড়ছেন।গ্রামবাসীরা জানান, বিষয়টি নিয়ে একাধিকবার পঞ্চায়েত ও প্রশাসনের কাছে অভিযোগ করা হলেও কার্যকরী পদক্ষেপ হয়নি। তাই বাধ্য হয়েই তাঁরা বিক্ষোভে সামিল হয়েছেন এবং দ্রুত ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande