‘পরিচ্ছন্ন ছাত্রাবাস, সবুজ ছাত্রাবাস’ অভিযানে পশ্চিম ত্রিপুরায় ৬টি হোস্টেলকে পুরস্কার
আগরতলা, ১২ মার্চ (হি.স.) : ত্রিপুরা সরকারের উপজাতি কল্যাণ দফতরের উদ্যোগে ‘পরিচ্ছন্ন ছাত্রাবাস, সবুজ ছাত্রাবাস’ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার বিভিন্ন হোস্টেলকে পুরস্কৃত করা হয়েছে। এ উপলক্ষ্যে তিনটি এসটি বয়েজ হোস্টেল এবং তিনটি এসটি গার্লস হোস্টেল
ছাত্রাবাস ও ছাত্রী নিবাসগুলিকে পুরস্কার


আগরতলা, ১২ মার্চ (হি.স.) : ত্রিপুরা সরকারের উপজাতি কল্যাণ দফতরের উদ্যোগে ‘পরিচ্ছন্ন ছাত্রাবাস, সবুজ ছাত্রাবাস’ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার বিভিন্ন হোস্টেলকে পুরস্কৃত করা হয়েছে। এ উপলক্ষ্যে তিনটি এসটি বয়েজ হোস্টেল এবং তিনটি এসটি গার্লস হোস্টেলকে নির্বাচিত করা হয়।

রাজধানী আগরতলায় সুকান্ত একাডেমি প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত ছাত্রাবাস ও ছাত্রীনিবাসগুলির কতৃপক্ষের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। এছাড়াও উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দফতরের পশ্চিম জেলার আধিকারিকরা।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত ছাত্রাবাস ও ছাত্রীনিবাসগুলির কর্তৃপক্ষের হাতে নগদ টাকা ও প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। প্রথম পুরস্কার হিসেবে প্রদান করা হয় ৩০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ২০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ১০ হাজার টাকা।

ছাত্রীনিবাসগুলির মধ্যে ‘পরিচ্ছন্ন ছাত্রাবাস, সবুজ ছাত্রাবাস’ অভিযানে প্রথম স্থান অধিকার করেছে সুরেন্দ্রনগর এসটি গার্লস হোস্টেল। দ্বিতীয় হয়েছে রাজধানীর এমটিবি এসটি গার্লস হোস্টেল এবং তৃতীয় স্থান অর্জন করেছে জিরানিয়া মহকুমার খুম্পুই এসটি গার্লস হোস্টেল।

এই উদ্যোগের মাধ্যমে ছাত্রাবাসগুলিতে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে দফতরের পক্ষ থেকে জানানো হয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande