দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, পারদের ওঠানামা চলবে
কলকাতা, ১২ মার্চ (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। তবে, শহরের আকাশ মেঘলা থাকতে পারে। ফের বৃষ্টির সম্ভাবনা আছে রবিবার থেকে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্
বুধের পর বৃষ্টি থামবে, দক্ষিণবঙ্গে চড়বে তাপমাত্রার পারদ


কলকাতা, ১২ মার্চ (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। তবে, শহরের আকাশ মেঘলা থাকতে পারে। ফের বৃষ্টির সম্ভাবনা আছে রবিবার থেকে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলতে পারে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের জন্য।

আগামী সাত দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হবে না। দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে। তিন দিন পর থেকে ফের পারদ নামবে। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande