মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধার জগৎবল্লভপুরে
হাওড়া, ১২ মার্চ (হি.স.): মহিলার বস্তাবন্দি দেহ মিলল হাওড়ার জগৎবল্লভপুরে। বৃহস্পতিবার সকালে মাজু মাড়ঘুরালি দেঁড়ের বাঁধের কাছে একটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সন্দেহ হওয়ায় বস্তা খুলতেই বেরিয়ে আসে এক মহিলার দেহ। স্থানীয় সূত্রে জান
মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধার জগৎবল্লভপুরে


হাওড়া, ১২ মার্চ (হি.স.): মহিলার বস্তাবন্দি দেহ মিলল হাওড়ার জগৎবল্লভপুরে। বৃহস্পতিবার সকালে মাজু মাড়ঘুরালি দেঁড়ের বাঁধের কাছে একটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সন্দেহ হওয়ায় বস্তা খুলতেই বেরিয়ে আসে এক মহিলার দেহ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চংঘুরালি মদনমোহনতলার বাসিন্দা ওই মহিলার নাম সুষমা দেঁড়ে। তাঁর বয়স বছর পঞ্চান্ন। বুধবার বিকেল থেকেই তিনি নিখোঁজ ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। জগৎবল্লভপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।কী কারণে মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande