বেআইনি খাদানগুলি বন্ধ-সহ বালির ন্যায্যমূল্যের দাবিতে বীরভূমের জেলাশাসককে চিঠি
বীরভূম, ১৩ মার্চ (হি.স.): নির্বাচনের আগে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে ''বেআইনি'' বালিঘাট চালানোর অভিযোগে সরব বিজেপি। দ্রুত জেলায় বেআইনি বালির খাদানগুলি বন্ধ-সহ বালির ন্যায্যমূল্যের দাবিতে জেলাশাসককে চিঠি দিলেন দলের সাংগঠনিক সভাপতি উদয় শঙ্কর বন্দ্যোপ
বেআইনি খাদানগুলি বন্ধ-সহ বালির ন্যায্যমূল্যের দাবিতে বীরভূমের জেলাশাসককে চিঠি


বীরভূম, ১৩ মার্চ (হি.স.): নির্বাচনের আগে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে 'বেআইনি' বালিঘাট চালানোর অভিযোগে সরব বিজেপি। দ্রুত জেলায় বেআইনি বালির খাদানগুলি বন্ধ-সহ বালির ন্যায্যমূল্যের দাবিতে জেলাশাসককে চিঠি দিলেন দলের সাংগঠনিক সভাপতি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায়।

তাঁর দাবি, বেআইনি বালির কারবার নিয়ে বীরভূম জেলাতেও সিবিআই হানা দিক৷ বীরভূম জেলাজুড়ে রমরমিয়ে চলে বেআইনি বালির কারবার ৷ উদয়বাবুর বলেন, ভোটের আগে তৃণমূলের অর্থ জোগায় বেআইনি বালির খাদানগুলি৷ অবিলম্বে এগুলি বন্ধ করতে হবে। আর আইনি মেনে যে ঘাটগুলি চলছে, শুধুমাত্র সেখান থেকেই বালি বিক্রি করতে হবে৷ এই দাবিতে জেলা শাসককে চিঠি দিয়েছে বিজেপি৷

প্রশাসন ব্যবস্থা না-নিলে বিজেপি পথে নামবে বলেও জানিয়েছেন, বীরভূমে দলের সাংগঠনিক সভাপতি৷ তিনি বলেন, আমরা চাই, অন্য জেলার মত বীরভূমে বেআইনি বালির কারবারী ও তাঁদের কর্মচারীদের বাড়িতে সিবিআই হানা দিক৷ বেশিরভাগ বালির কারবারী নিজেদের ঘরে ও কর্মীদের বাড়িতে কালো টাকা-সহ কাগজপত্র রাখে৷ সিবিআই তদন্ত হলেই সব সামনে আসবে।

বীরভূম জেলাশাসক ধবল জৈন বলেন, কোনও রকম অন্যায় কাজকে এই জেলায় প্রশ্রয় দেওয়া হয় না, হবে না৷ প্রশাসন সজাগ আছে৷

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande