মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ দফতরে তালা মেরে বিক্ষোভ ধর্মঘটীদের
মালদা, ১৩ মার্চ (হি.স.): সুপ্রিম কোর্টের ডি এ রায় কার্যকরী করার দাবিতে শুক্রবার রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে সরকারের ওপর আরও চাপ বাড়াতে সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে এই ধর্মঘট। এই মর্মে শুক্রবার সকাল থেকেই
মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ দফতরে তালা মেরে বিক্ষোভ ধর্মঘটীদের


মালদা, ১৩ মার্চ (হি.স.): সুপ্রিম কোর্টের ডি এ রায় কার্যকরী করার দাবিতে শুক্রবার রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে সরকারের ওপর আরও চাপ বাড়াতে সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে এই ধর্মঘট। এই মর্মে শুক্রবার সকাল থেকেই একাধিক সরকারি স্কুল বন্ধ রেখে বিক্ষোভ দেখাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের শিক্ষিক এবং শিক্ষিকারা। সেই সঙ্গে মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ দফতরেও রীতিমতো তালা মেরে বিক্ষোভ দেখান যৌথ মঞ্চের সদস্যরা। মূলত মহার্ঘ ভাতার দাবিতে সরব হয়েছেন তাঁরা।

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande