
কলকাতা, ১৩ মার্চ, (হি.স.): আগামী ১৬ মার্চ বারুণী স্নান। আর তা কেন্দ্র করে মতুয়াদের ঐতিহ্যবাহী বারুণী মেলার আয়োজন। প্রতিবারের মতো এবারও বহু ভক্ত ভিড় জমাবেন বলেই মনে করা হচ্ছে। পুণ্যার্থীদের সুবিধার্থে মেলা উপলক্ষে একাধিক স্পেশাল ট্রেনের কথা ঘোষণা করল রেল কর্তৃপক্ষ।
১৫ মার্চ, ০৫০৩০ কাঠগোদাম-ঠাকুরনগর স্পেশাল ট্রেন কাঠগোদাম থেকে ছাড়বে। রাত ৮টা ৪০ মিনিটে ঠাকুরনগর পৌঁছবে। পরদিন ০৫০২৯ ঠাকুরনগর-কাঠগোদাম স্পেশাল ট্রেন সকাল ১০টা ২০ মিনিটে ঠাকুরনগর থেকে ছাড়বে। ১৮ মার্চ সাড়ে ১১টা নাগাদ কাঠগোদাম স্টেশনে পৌঁছয়। যাত্রাপথে ট্রেনটি নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর, শান্তিনিকেতন, সাঁইথিয়া, রামপুরহাট, পাকুড়, মালদা টাউন স্টেশনে থামবে।
০৫৬০৪ লামডিং-বনগাঁ লোকাল ১৫ মার্চ সকাল ৭টা ১০ মিনিটে লামডিং স্টেশন থেকে ছাড়বে। সকাল ১১টায় ঠাকুরনগর স্টেশনে পৌঁছবে ট্রেনটি। ১৯ মার্চ বিকেল ৪টেয় লামডিংয়ে পৌঁছবে ট্রেনটি। যাত্রাপথে ট্রেনটি ঠাকুরনগর, নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, শান্তিনিকেতন, সাঁইথিয়া, রামপুরহাট, পাকুড়, মালদা টাউন স্টেশনে দাঁড়াবে।
এভাবে ক’দিন ধরে বরাদ্দ করা হয়েছে বেশ কিছু বিশেষ ট্রেন। এতে সংলগ্ন বিস্তীর্ণ এলাকার যাত্রীরা উপকৃত হবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত