কল্যাণীতে কিশোরীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে প্রশ্ন
নদিয়া, ১৩ মার্চ, (হি.স.): বৃহস্পতিবার গভীর রাতে কল্যাণী পুরসভা এলাকায় এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যু হয়। পুলিশের অনুমান, প্রেমের সম্পর্কের টানাপোড়নের কারণে চরম সিদ্ধান্ত নিয়েছে নাবালিকা। এই ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালা
কল্যাণীতে কিশোরীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে প্রশ্ন


নদিয়া, ১৩ মার্চ, (হি.স.): বৃহস্পতিবার গভীর রাতে কল্যাণী পুরসভা এলাকায় এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যু হয়। পুলিশের অনুমান, প্রেমের সম্পর্কের টানাপোড়নের কারণে চরম সিদ্ধান্ত নিয়েছে নাবালিকা। এই ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

মৃত কিশোরীর নাম বর্ষা মণ্ডল। সে কল্যাণী পুরসভার চাঁদামারি ১ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা। সূত্রের খবর, তার সঙ্গে কল্যাণীর মুরাতিপুর এলাকার বাসিন্দা সৌরভ হালদার নামে এক যুবকের বিশেষ সম্পর্ক ছিল। বছর দুই ধরে তারা সম্পর্কে ছিল বলে জানা গিয়েছে।

সম্প্রতি বর্ষা জানতে পারে এক নয় একাধিক কিশোরী, যুবতীর সঙ্গে সম্পর্ক রয়েছে সৌরভের। তা জানতে পেরে সৌরভের সঙ্গে নাবালিকা সম্পর্ক ছিন্ন করতে চায় বলে দাবি পরিবারের। অভিযোগ, তাতেই বাড়িতে এসে হুমকি, গালিগালাজ যুবকের! তারপরই আত্মঘাতী হয় কিশোরী!

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande