মমতার ‘বিভাজনমূলক রাজনীতিকে’ কটাক্ষ শমীকের
কলকাতা, ১৩ মার্চ, (হি.স.): মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ মাত্রার বিভাজনমূলক রাজনীতি করেছেন। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন বিজেপি পশ্চিমবঙ্গের সভাপতি ও সংসদ সদস্য শমীক ভট্টাচার্য। শমীকবাবু বলেন, মুখ্যমন্ত্রী কোনও একটি সম্প
শমীক ভট্টাচার্য


কলকাতা, ১৩ মার্চ, (হি.স.): মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ মাত্রার বিভাজনমূলক রাজনীতি করেছেন। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন বিজেপি পশ্চিমবঙ্গের সভাপতি ও সংসদ সদস্য শমীক ভট্টাচার্য।

শমীকবাবু বলেন, মুখ্যমন্ত্রী কোনও একটি সম্প্রদায়ের নাম না করে বৃহত্তর হিন্দু সমাজকে উদ্দেশ্য করে বক্তব্য রেখেছেন। পশ্চিমবঙ্গ রাজ্যের সৃষ্টি হয়েছিল হিন্দু সমাজের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য।

প্রাদেশিক বিধানসভায় কংগ্রেসের সমস্ত হিন্দু সদস্য পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে ভোট দিয়েছিলেন, যেখান থেকে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক শিকড়ের সূত্রপাত। এমনকি কমিউনিস্ট নেতা জ্যোতি বসু এবং রতনলাল ব্রাহ্মণও পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে ভোট দিয়েছিলেন। পরে তাঁরা বলেন যে, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কারণেই বাংলা বিভক্ত হয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande