মেরামতির কাজের জন্য রবিবার ১২ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জারি হলো বিজ্ঞপ্তি
কলকাতা, ১৩ মার্চ (হি.স.): আগামী রবিবার, ১৫ মার্চ রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলি সেতু) ১২ ঘণ্টার জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা পুলিশের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ​সরকারি সূত
মেরামতির কাজের জন্য রবিবার ১২ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জারি হলো বিজ্ঞপ্তি


কলকাতা, ১৩ মার্চ (হি.স.): আগামী রবিবার, ১৫ মার্চ রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলি সেতু) ১২ ঘণ্টার জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা পুলিশের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

​সরকারি সূত্রে জানানো হয়েছে, বিদ্যাসাগর সেতুর মেরামতি ও পুনর্বাসনমূলক কাজের জন্য রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে সেতুর স্টে-কেবল , হোল্ডিং-ডাউন কেবল এবং বেয়ারিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাঠামোগত অংশের প্রতিস্থাপন ও সংস্কারের কাজ সম্পন্ন করা হবে।

​সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত করার স্বার্থেই এই জরুরি মেরামতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ওই নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে কোনও ধরনের যানবাহন চলাচল করতে পারবে না।

​কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে (বিজ্ঞপ্তি নং: টিপি/১৩, তারিখ: ১২ মার্চ ২০২৬), সাধারণ যাত্রী ও যানবাহন চালকদের এই সময়ে বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে। যানজট এড়াতে এবং মেরামতির কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশিকাও দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande