সমৃদ্ধি যাত্রায় সহরসা জেলায় ৫১২ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ঘোষণা বিহারের মুখ্যমন্ত্রীর
পাটনা, ১৩ মার্চ (হি.স.): সমৃদ্ধি যাত্রার অংশ হিসেবে শুক্রবার বিহারের সহরসা জেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এদিন তিনি জেলার জন্য মোট ৫১২ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ঘোষণা করেন। শাহ
সমৃদ্ধি যাত্রায় সহরসা জেলায় ৫১২ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ঘোষণা বিহারের মুখ্যমন্ত্রীর


পাটনা, ১৩ মার্চ (হি.স.): সমৃদ্ধি যাত্রার অংশ হিসেবে শুক্রবার বিহারের সহরসা জেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এদিন তিনি জেলার জন্য মোট ৫১২ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ঘোষণা করেন।

শাহপুরের ওয়ার্ড নম্বর ৭-এ আয়োজিত অনুষ্ঠানস্থল থেকে তিনি ২৮৬ কোটি টাকার ব্যয়ে ৭০টি প্রকল্পের উদ্বোধন, ৯০ কোটি টাকার ২০টি প্রকল্পের শিলান্যাস এবং ১৩৬ কোটি টাকার ৩৫টি প্রকল্পের কাজের সূচনা করেন। এরপর মুখ্যমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি সম্পর্কে আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। এই সময় মন্দন মিশ্র ধামের ও মা উগ্রতারা মন্দিরের সৌন্দর্যায়ন ও উন্নয়ন প্রকল্প, সহরসা জেলা সদর এলাকায় স্টেডিয়াম নির্মাণ, স্টর্ম ওয়াটার ড্রেনেজ প্রকল্প (ফেজ–২) এবং মৎস্যগন্ধা ঝিলের পর্যটন উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

অনুষ্ঠানে বিভিন্ন দফতরের উন্নয়নমূলক কাজ নিয়ে আয়োজিত স্টলও পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। এসময় জীবিকা স্বনির্ভর গোষ্ঠীর ৩০২১ জন সদস্যাকে ১৩৩ কোটি টাকার প্রতীকী চেক প্রদান করা হয়। পাশাপাশি নরী সশক্তিকরণ জীবিকা মহিলা সিএলএফের অধীনে ৬ লক্ষ ৬৯ হাজার এবং ৩ লক্ষ ৫ হাজার টাকার প্রতীকী চেকও তুলে দেন তিনি। এছাড়াও মুখ্যমন্ত্রী মৎস্যজীবী কল্যাণ, সমন্বিত চৌর উন্নয়ন, মুখ্যমন্ত্রী কন্যা উৎ্থান, তফসিলি জাতি ও জনজাতি কল্যাণ, প্রতিবন্ধী বিবাহ প্রচার প্রকল্প এবং সংখ্যালঘু কল্যাণ প্রকল্পের সুবিধাভোগীদেরও প্রতীকী চেক প্রদান করেন।

পরে স্বাস্থ্য, শিক্ষা ও শিল্প দফতরসহ অন্যান্য বিভাগের স্টল ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। এরপর প্রগতি যাত্রায় ঘোষিত সহরসা জেলার বাংলা বাজার রেল সমপারের ফটকে নির্মীয়মাণ রোড ওভারব্রিজের কাজও পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী এবং দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande