
ভোপাল, ১৪ মার্চ (হি.স.) : কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান শনিবার মধ্যপ্রদেশের সিহোর জেলার সফরে যাচ্ছেন। সফরকালে তিনি জেলা শাসকের আয়োজিত জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটি ‘দিশা’-র বৈঠকে অংশ নেবেন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও সরকারি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করবেন।
জনসংযোগ আধিকারিক দেবেন্দ্র ওগারে জানান, কেন্দ্রীয় মন্ত্রী চৌহানের সভাপতিত্বে সিহোর জেলা পঞ্চায়েত সভাকক্ষে শনিবার ‘দিশা’ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে জেলায় চলমান বিভিন্ন সরকারি প্রকল্প ও উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করা হবে। বৈঠকে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা উপস্থিত থাকবেন। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন, তার কার্যকারিতা এবং সাধারণ মানুষের কাছে সুবিধা পৌঁছে দেওয়ার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে যে সমস্যাগুলি রয়েছে সেগুলির সমাধান এবং উন্নয়নমূলক কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশও দেবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। বৈঠক শেষে তিনি ভোপালের উদ্দেশ্যে রওনা দেবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য