
ঢাকা, ১৪ মার্চ, (হি.স.): সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছিল বাংলাদেশের সাংবাদিক আনিস আলমগীরকে। তাঁর বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনেছিল দুর্নীতি দমন কমিশন (দুদিক)। জামিন পেয়ে শনিবার দুপুরে কারাগারের বাইরে আসেন তিনি। সেখানেই গলায় ফুলের মালা পরিয়ে দেওয়া হয় তাঁকে।
আদালত থেকে জামিন পাওয়ার দু'দিন পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন আলমগীর।
গত বছরের ১৪ ডিসেম্বর ঢাকার ধানমন্ডি এলাকার একটি জিম থেকে বের হওয়ার সময় আনিস আলমগীরকে ধরে নিয় যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় তাঁকে। ওই রাতেই জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ ঢাকার উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন-সহ চারজনের বিরুদ্ধে একটি মামলা করেন।
ওই মামলাতেই গ্রেফতার করা হয় তাঁকে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গত ৫ মার্চ আনিস আলমগীরকে জামিন দেয় বাংলাদেশের হাইকোর্ট।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত