ইনোভাসিয়োন - ২০২৬ , দ্বাদশ সংস্করণের সূচনা
কলকাতা, ১৪ মার্চ (হি.স.): উদ্ভাবন, প্রযুক্তি এবং স্টার্টআপ ভাবনার মেলবন্ধনে শনিবার থেকে সল্টলেকে শুরু হলো দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও ব্যবস্থাপনা উৎসব ‘ইনোভানিয়োন -২০২৬’। ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম) এবং ইউন
দ্বাদশ সংস্করণ


কলকাতা, ১৪ মার্চ (হি.স.): উদ্ভাবন, প্রযুক্তি এবং স্টার্টআপ ভাবনার মেলবন্ধনে শনিবার থেকে সল্টলেকে শুরু হলো দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও ব্যবস্থাপনা উৎসব ‘ইনোভানিয়োন -২০২৬’।

ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম)

এবং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (ইউইএম) কলকাতার যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবের দ্বাদশ সংস্করণের সূচনা হয় আইইএম ম্যানেজমেন্ট হাউসে।​আয়োজক সূত্রে জানা গিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা , রোবোটিক্স, নবায়নযোগ্য শক্তি এবং ডেটা সায়েন্সের মতো আধুনিক ক্ষেত্রগুলোকে কেন্দ্র করে ৩৫টিরও বেশি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উৎসবে প্রায় দেড় শতাধিক প্রযুক্তি প্রকল্প এবং শতাধিক গবেষণা পোস্টার প্রদর্শিত হচ্ছে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গবেষণা সংস্থার ছাত্রছাত্রী এবং তরুণ উদ্ভাবকেরা এই সম্মেলনে অংশ নিয়েছেন।​এবারের প্রদর্শনীর অন্যতম মূল আকর্ষণ হলো আইইএম-এর শিক্ষার্থীদের তৈরি ‘লেভেল-২’ স্বয়ংচালিত গাড়ি। এছাড়াও স্বল্পমূল্যের বৈদ্যুতিক হুইলচেয়ার এবং সমুদ্রের জলকে পানযোগ্য করার আধুনিক যন্ত্র দর্শকদের বিশেষভাবে নজর কেড়েছে। বাস্তব জীবনের বিভিন্ন সমস্যার প্রযুক্তিনির্ভর সহজ সমাধান খুঁজে বের করাই এই প্রকল্পগুলোর মূল লক্ষ্য।​উৎসবের অন্যতম বিশেষ আকর্ষণ হলো ৩৬ ঘণ্টার টানা ‘হ্যাকাথন’, যেখানে অংশগ্রহণকারীরা নির্দিষ্ট সমস্যার প্রযুক্তিগত সমাধান তৈরিতে নিরন্তর কাজ করে চলেছেন। তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তাকে উৎসাহ দেওয়া এবং স্টার্টআপ সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই এই উৎসবের প্রধান উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকরা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande