
হাজারিবাগ, ১৪ মার্চ (হি.স.): ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। শনিবার চারহি থানার অন্তর্গত এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। পথ দুর্ঘটনায় এক যুবক নিহত এবং আরও পাঁচজন গুরুতর আহত হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম উদয় সিং (২৭)। তিনি পেশায় একজন ফল বিক্রেতা। একটি দ্রুতগামী ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি টেম্পোকে ধাক্কা দেয়। পরে এটি হাজারিবাগ থেকে আসা একটি বাসকে ধাক্কা দেয়। বাসের পাশাপাশি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকেও ধাক্কা দেয়। পরে ট্রেলারটি রাস্তার ধারে থাকা একটি ফল ও পানের দোকানকেও ধাক্কা দেয়। ঘটনায় একজন ঘটনাস্থলে নিহত হয় এবং পাঁচজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। যেখানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন