সিলিন্ডার না পাওয়ায় পথ অবরোধ বীরভূমে
বীরভূম, ১৪ মার্চ (হি.স.): রাস্তায় গ্যাসের সিলিন্ডার না পেয়ে পথ অবরোধ করা হল। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়ায় বীরভূমের সিউড়ি-দুবরাজপুর সড়কের রবীন্দ্রপল্লি এলাকায়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। তবে ঘটনার জেরে এলাকায় বিশাল যানজটের
সিলিন্ডার না পাওয়ায় পথ অবরোধ বীরভূমে


বীরভূম, ১৪ মার্চ (হি.স.): রাস্তায় গ্যাসের সিলিন্ডার না পেয়ে পথ অবরোধ করা হল। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়ায় বীরভূমের সিউড়ি-দুবরাজপুর সড়কের রবীন্দ্রপল্লি এলাকায়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। তবে ঘটনার জেরে এলাকায় বিশাল যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীদের দাবি, তাঁদের কারওর বাড়িতে রান্নার গ্যাস শেষ, কারওর গ্যাস আবার শেষের পথে। তাঁরা গ্যাস বুকিং-ও করেছেন। অথচ এখনও গ্যাসের কোনও খোঁজখবর নেই। সেই কারণে এদিন তাঁরা গ্যাস সরবরাহকারী সংস্থার কার্যালয়ে আসেন খোঁজ নেওয়ার জন্য। কিন্তু এসে দেখেন দফতর বন্ধ। খোলার আশায় তাঁরা লাইনে দাঁড়ালেও বেলা পর্যন্ত অফিস খোলা হয়নি বলে দাবি। তখন উত্তেজিত হয়ে তাঁরা রাস্তায় গ্যাসের ফাঁকা সিলিন্ডার রেখে অবরোধ করেন। খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande