বরাবাঁকিতে অস্ত্র ও গুলি সহ গ্রেফতার এক
বরাবাঁকি, ১৪ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের বরাবাঁকি জেলায় বড় সাফল্য পুলিশের। শুক্রবার গভীর রাতে বরাবাঁকি পুলিশের একটি দল একজনকে গ্রেফতার করেছে। তাকে ধরতে পারলে আগেই ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল প্রশাসনের তরফে| তার কাছ থেকে অস্ত্র ও গ
বরাবাঁকিতে অস্ত্র ও গুলি সহ গ্রেফতার এক


বরাবাঁকি, ১৪ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের বরাবাঁকি জেলায় বড় সাফল্য পুলিশের। শুক্রবার গভীর রাতে বরাবাঁকি পুলিশের একটি দল একজনকে গ্রেফতার করেছে। তাকে ধরতে পারলে আগেই ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল প্রশাসনের তরফে| তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম রূপেন্দ্র ওরফে সুরজ সিং। লখনউয়ের বকশি কা তালাও থানার দেওরি রুখারার বাসিন্দা। শুক্রবার রাতে পুলিশের দল তল্লাশি অভিযান চালাচ্ছিল। কান্ধবপুর মোড়ের কাছে সিধুর থেকে রামসনেহি ঘাট মহাসড়কের দিকে বাইকে করে একজন সন্দেহভাজনকে যেতে দেখা যায় । পুলিশকে দেখে ওই ব্যক্তি পুলিশের উপর গুলি চালিয়ে দৌড়াতে শুরু করে। আত্মরক্ষার জন্য পুলিশ পাল্টা গুলি চালায়। ঘটনায় ওই ব্যক্তি আহত হয়। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে পিস্তল এবং কার্তুজ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande