আদর্শ নির্বাচনী আচরণবিধি; কেন্দ্রকে কটাক্ষ জয়রামের
নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.): রবিবার বিকেল ৪টায় সাংবাদিক বৈঠকে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। ঘোষণার সঙ্গে সঙ্গেই লাগু হবে মডেল কোড অব কনডাক্ট (এমসিসি) অর্থাৎ আদর্শ নির্বাচনী আচরণবিধি। ফলে আর নতুন প্রকল্প ঘোষণা, উদ্বো
জয়রাম রমেশ


নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.): রবিবার বিকেল ৪টায় সাংবাদিক বৈঠকে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। ঘোষণার সঙ্গে সঙ্গেই লাগু হবে মডেল কোড অব কনডাক্ট (এমসিসি) অর্থাৎ আদর্শ নির্বাচনী আচরণবিধি। ফলে আর নতুন প্রকল্প ঘোষণা, উদ্বোধন বা সরকারি অনুষ্ঠানে রাজনৈতিক প্রচার সম্ভব হবে না। এরই মধ্যে কংগ্রেস নেতা জয়রাম রমেশ সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে পোস্ট করে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় সরকারকে। তাঁর দাবি, ২০১৪ সালের পর থেকে এমসিসি মানে 'মডেল কোড অব কনডাক্ট' নয়, 'মোদী'স কোড অব ক্যামপেনিং'।

উল্লেখ্য, রবিবারই চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের দিনক্ষণ ঘোষণা। ভোট হবে পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতে। তারই নির্ঘণ্ট এ দিন ঘোষণা হবে। বিকেল ৪টেয় ভারতের নির্বাচন কমিশনের তরফে সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে দিল্লির বিজ্ঞান ভবনে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande