চোপড়ায় তিস্তা খাল থেকে দেহ উদ্ধার, চাঞ্চল্য
চোপড়া, ১৬ মার্চ (হি.স.): উত্তর দিনাজপুরের চোপড়ার ডাংরাডাংরি এলাকায় তিস্তা খাল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় সোমবার ব্যাপক চাঞ্চল্য ছড়াল। এদিন স্থানীয় বাসিন্দারা খালের ধারে দেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় ক
চোপড়ায় তিস্তা খাল থেকে দেহ উদ্ধার, চাঞ্চল্য


চোপড়া, ১৬ মার্চ (হি.স.): উত্তর দিনাজপুরের চোপড়ার ডাংরাডাংরি এলাকায় তিস্তা খাল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় সোমবার ব্যাপক চাঞ্চল্য ছড়াল। এদিন স্থানীয় বাসিন্দারা খালের ধারে দেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান, দেহটি খালের জলে অন্য কোথাও থেকে ভেসে আসতে পারে। তবে মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande