শিবালিক এসে পৌঁছল মুন্দ্রা বন্দরে, ভারতের কূটনৈতিক সাফল্য
আহমেদাবাদ, ১৬ মার্চ (হি.স.): গুজরাটের মুন্দ্রা বন্দরে এসে পৌঁছল শিবালিক। হরমুজ প্রণালী অতিক্রম করে সোমবার এলপিজি ট্যাঙ্কার ‘শিবালিক’ মুন্দ্রা বন্দরে এসে পৌঁছেছে। ৪৫,০০০ মেট্রিক টন এলপিজি ভারতে এসে পৌঁছেছে। পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে শিবালিকের দেশে
শিবালিক এসে পৌঁছল মুন্দ্রা বন্দরে, ভারতের কূটনৈতিক সাফল্য


আহমেদাবাদ, ১৬ মার্চ (হি.স.): গুজরাটের মুন্দ্রা বন্দরে এসে পৌঁছল শিবালিক। হরমুজ প্রণালী অতিক্রম করে সোমবার এলপিজি ট্যাঙ্কার ‘শিবালিক’ মুন্দ্রা বন্দরে এসে পৌঁছেছে। ৪৫,০০০ মেট্রিক টন এলপিজি ভারতে এসে পৌঁছেছে। পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে শিবালিকের দেশে আসা কূটনৈতিক ক্ষেত্রে এটি ভারতের বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।

এদিনই কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের পক্ষ থেকে রাজেশ কুমার সিনহা জানান, পারস্য উপসাগর থেকে যাত্রা শুরু করে হরমুজ প্রণালী অতিক্রম করে ভারতের উদ্দেশে রওনা হওয়া এলপিজি বাহক জাহাজ 'শিবালিক' বিকেলে গন্তব্যে পৌঁছাবে। জাহাজটি পৌঁছানোর আগেই বন্দরে এর নথিপত্র সংক্রান্ত কাজ, অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং (জাহাজ নোঙরের ব্যবস্থা) এবং আনুষঙ্গিক সবকিছু গুছিয়ে রাখা হয়েছে, যাতে এই জাহাজ থেকে পণ্য খালাসের কাজে কোনও প্রকার বিলম্ব না হয়। পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত সকল ভারতীয় নাবিক নিরাপদে আছেন। গত ২৪ ঘণ্টার মধ্যে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং আমরা পরিস্থিতির ওপর সর্বক্ষণ নজর রাখছি। আমরা প্রতিটি জাহাজ এবং সেগুলোর নাবিকদলের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে চলেছি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande