ঝাড়খণ্ডে নকশাল দমন অভিযানে আহত কোবরা কমান্ডোর সঙ্গে সাক্ষাৎ রাহুলের
নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): ঝাড়খণ্ডে নকশাল দমন অভিযানে আহত সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের কোবরা কমান্ডো অজয় মালিকের সঙ্গে সাক্ষাৎ করলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দিল্লির আর কে পুরমে অজয়ের সঙ্গে সাক্ষাৎ করেন রাহুল। আই
ঝাড়খণ্ডে নকশাল দমন অভিযানে আহত কোবরা কমান্ডোর সঙ্গে সাক্ষাৎ রাহুলের


নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): ঝাড়খণ্ডে নকশাল দমন অভিযানে আহত সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের কোবরা কমান্ডো অজয় মালিকের সঙ্গে সাক্ষাৎ করলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দিল্লির আর কে পুরমে অজয়ের সঙ্গে সাক্ষাৎ করেন রাহুল। আইইডি বিস্ফোরণে একটি পা হারিয়েছেন অজয়।

এ দিন কংগ্রেসের তরফে জানানো হয়েছে, নতুন দিল্লির আর কে পুরমে অবস্থিত সিআরপিএফ মেসে বিরোধী দলনেতা রাহুল গান্ধী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের কোবরা ব্যাটালিয়নের সহকারী কমান্ডো অজয় মালিক এর সঙ্গে সাক্ষাৎ করেন। ঝাড়খণ্ডে নকশাল বিরোধী অভিযানের সময় একটি আইইডি বিস্ফোরণে গুরুতর আহত হওয়ার পর তাঁর একটি পা বাদ দিতে হয়। দেশের সেবায় তাঁর সাহস ও আত্মত্যাগ আমাদের সকলকে অনুপ্রাণিত করে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande