
নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সোমবার সৌজন্য সাক্ষাৎ করেছেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল আর এন রবি। পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিযুক্ত হওয়ার পর এই প্রথমবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন রবি।
সূত্রের খবর, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে পশ্চিমবঙ্গ নিয়ে রিপোর্ট দিয়েছেন আর এন রবি। কিছু দিন আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিযুক্ত হন রবি। এরপর রাষ্ট্রপতির সঙ্গে তাঁর সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ