ফের যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো ঐতিহাসিক মুঘল রোড
পুঞ্চ, ১৬ মার্চ (হি.স.) : সোমবার প্রশাসনের পক্ষ থেকে ঐতিহাসিক মুঘল রোড পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। তুষারপাতের কারণে রবিবার এই সড়কটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে এদিন দুপুরের পর আবহাওয়ার উন্নতি হওয়ায় রাস্তাটি আবার খুলে দেওয়া হ
ফের যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো ঐতিহাসিক মুঘল রোড


পুঞ্চ, ১৬ মার্চ (হি.স.) : সোমবার প্রশাসনের পক্ষ থেকে ঐতিহাসিক মুঘল রোড পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। তুষারপাতের কারণে রবিবার এই সড়কটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে এদিন দুপুরের পর আবহাওয়ার উন্নতি হওয়ায় রাস্তাটি আবার খুলে দেওয়া হয়। পুঞ্চের জেলা ট্রাফিক পরিদর্শক (ডিটিআই) মঞ্জুর কোহলি জানিয়েছেন, রাস্তা থেকে বরফ সরিয়ে নেওয়ার পর এদিন দুপুর থেকে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande