নন্দিনীদের অপসারণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৃণমূলের, রাজ্যসভা থেকে ওয়াকআউট
নয়াদিল্লি, ১৭ মার্চ, (হি.স.): পশ্চিমবঙ্গের শীর্ষ আমলাদের বদলি প্রক্রিয়ার প্রতিবাদে এ বার রাজ্যসভা থেকে ওয়াকআউট করল তৃণমূল। রাজ্যে ভোট ঘোষণার রাতেই মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। গভীর রাতে কেন এ ভাবে বদলি করে
নন্দিনীদের অপসারণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৃণমূলের, রাজ্যসভা থেকে ওয়াকআউট


নয়াদিল্লি, ১৭ মার্চ, (হি.স.):

পশ্চিমবঙ্গের শীর্ষ আমলাদের বদলি প্রক্রিয়ার প্রতিবাদে এ বার রাজ্যসভা থেকে ওয়াকআউট করল তৃণমূল। রাজ্যে ভোট ঘোষণার রাতেই মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। গভীর রাতে কেন এ ভাবে বদলি করে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল।

রবিবার রাতে নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্রসচিবকে তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কমিশনের এই পদক্ষেপকে ‘বাঙালি অস্মিতা’র ওপর আঘাত এবং বিজেপির গভীর ষড়যন্ত্র হিসেবে দেগে দিয়ে সোমবার রাজ্যসভা থেকে ওয়াক আউট করে তৃণমূল কংগ্রেস।

ভোট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের শীর্ষ দুই প্রশাসনিক কর্তাকে সরিয়ে দেওয়ার খবরে ব্যাপক চর্চা শুরু হয়। সোমবার রাজ্যসভায় বিষয়টি উত্থাপন করেন তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন। রাতের অন্ধকারে কেন এভাবে সিনিয়র আধিকারিকদের সরানো হল, সেই প্রশ্ন তুলে বিজেপিকে নিশানা করেন তিনি। তৃণমূলের বক্তব্য, দিল্লির ইশারাতেই কমিশন এই কাজ করেছে। প্রতিবাদে সোমবার সারাদিনের জন্য রাজ্যসভা থেকে ওয়াক আউট করে ঘাসফুল শিবির।

সংসদের উচ্চকক্ষে ‘জ়িরো আওয়ার’-এর ঠিক আগেই শীর্ষ আমলাদের অপসারণের বিষয়টি রাজ্যসভায় তুলে ধরেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি বলেন, “গভীর রাতে কমিশন মুখ্যসচিব, প্রধান সচিব এবং স্বরাষ্ট্রসচিবকে তাঁদের পদ থেকে সরিয়ে দিয়েছে। এটি করার সমস্ত ক্ষমতা তাদের রয়েছে।” রাজ্যসভায় একটি সাদা জামা পরে গিয়েছিলেন ডেরেক। নিজের পোশাকের কথা তুলে সাংসদ বলেন, “ওরা (কমিশন) বলতেই পারে আমি সাদা জামা পরে নেই, নীল জামা পরে আছি। কিন্তু এই প্রতিবাদে আমরা, তৃণমূল সাংসদেরা আজকের জন্য অধিবেশনকক্ষ ত্যাগ করছি।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande