খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ টিকিট না পাওয়ায় খুশি তাঁর প্রথম স্ত্রী
কলকাতা, ১৭ মার্চ (হি.স.): আচমকা দ্বিতীয় বিয়ে সেরে তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তাঁর স্ত্রী ও কন্যা আইনি পদক্ষেপও নিয়েছিলেন। ফলে ছাব্বিশে এই বিতর্কিত বিধায়ক ফের টিকিট পাবেন কি না, তা নিয়ে জল্পনা ছিলই। সোমব
খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ টিকিট না পাওয়ায় খুশি তাঁর প্রথম স্ত্রী


কলকাতা, ১৭ মার্চ (হি.স.): আচমকা দ্বিতীয় বিয়ে সেরে তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তাঁর স্ত্রী ও কন্যা আইনি পদক্ষেপও নিয়েছিলেন। ফলে ছাব্বিশে এই বিতর্কিত বিধায়ক ফের টিকিট পাবেন কি না, তা নিয়ে জল্পনা ছিলই। সোমবার বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করতেই দেখা গেল, নিজের জেতা আসন খড়গপুর হাতছাড়া হিরণের।

হিরণের জেতা সেই আসনে ফিরে এসেছেন প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ। বিজেপির এই সিদ্ধান্তে খুশি হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা। তিনি বললেন, “ও খড়গপুরের লজ্জা।”

প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ হতে দেখা গেল, জেতা খড়গপুর সদরে এবার বিজেপির আস্থাভাজন সেই দিলীপ ঘোষ।

প্রথম দফার প্রার্থী তালিকায় নাম নেই হিরণের। আর এই খবরে খুশি হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা। তিনি বলেন, “কোনও মানুষের চারিত্রিক গুণ থাকলে মানুষ তাঁকে ভরসা করতে পারে। মানুষ যা ভেবে ভরসা করেছিল, আসলে তা তো নয়, মুখোশটা খুলে গেছে। মানুষের স্বপ্নভঙ্গ হয়েছে। ও খড়গপুরের লজ্জা।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande