
কলকাতা, ১৭ মার্চ, (হি.স.): ”বাঙালি মহিলা চিফ সেক্রেটারিকে বদলে দিয়েছেন। একজন মহিলাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিলেন।”
মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ প্রশাসনের একাধিক কর্তাকে রদবদল নিয়ে সোমবার এভাবে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কমিশনকে একহাত নিয়ে মমতা বলেন, শুধু বাঙালি নয়, অবাঙালিদেরও বাদ দেওয়া হয়েছে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি এবং বাণিজ্যিক গ্যাস সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আর সেই সভা থেকেই এদিন এই বিষয়ে উদাহরণ হিসাবে পীযূষ পাণ্ডের নাম তুলে ধরেন তিনি। এমনকী এহেন রদবদল নিয়ে রাজ্যকে একবারও জিজ্ঞাস করা হয়নি বলেও তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরেই মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, ”যাঁকেই পাঠান, তাঁরা আমাদের হয়ে কাজ করবেন। মানুষের হয়ে কাজ করবেন।’’
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত