লোকসভার ৮ সাংসদের সাসপেনশন প্রত্যাহার, পবিত্রতা বজায় রাখার আহ্বান বিড়লার
নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.): কার্যপ্রণালী ও কার্যবিধি অনুসারে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর আনা একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে লোকসভা মঙ্গলবার আটজন সাংসদের সাময়িক সাসপেনশন প্রত্যাহার করেছে। বিভিন্ন দলের নেতাদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেও
লোকসভার ৮ সাংসদের সাসপেনশন প্রত্যাহার, পবিত্রতা বজায় রাখার আহ্বান বিড়লার


নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.): কার্যপ্রণালী ও কার্যবিধি অনুসারে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর আনা একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে লোকসভা মঙ্গলবার আটজন সাংসদের সাময়িক সাসপেনশন প্রত্যাহার করেছে। বিভিন্ন দলের নেতাদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে তাঁরা সংসদের মর্যাদা ও শিষ্টাচার বজায় রাখার প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

স্পিকার ওম বিড়লাও সদনের পবিত্রতা রক্ষার গুরুত্বের ওপর জোর দিয়ে সাংসদদের সংসদ চত্বরের মধ্যে ভুয়ো বা এআই-সৃষ্ট বিষয়বস্তু প্রদর্শন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande