সিদ্দিকুল্লাকে প্রার্থী ঘোষণার পরেই মন্তেশ্বরে সংঘর্ষের অভিযোগ
পূর্ব বর্ধমান, ১৭ মার্চ (হি.স.): পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে সিদ্দিকুল্লা চৌধুরীকে প্রার্থী ঘোষণা করার পরেই মঙ্গলবার মন্তেশ্বরে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সংঘর্ষের অভিযোগ উঠল। এই কেন্দ্রে সিদ্দিকুল্লা চৌধুরীকে প্রার্থী না করার দাবি ছ
সিদ্দিকুল্লাকে প্রার্থী ঘোষণার পরেই মন্তেশ্বরে সংঘর্ষের অভিযোগ


পূর্ব বর্ধমান, ১৭ মার্চ (হি.স.): পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে সিদ্দিকুল্লা চৌধুরীকে প্রার্থী ঘোষণা করার পরেই মঙ্গলবার মন্তেশ্বরে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সংঘর্ষের অভিযোগ উঠল। এই কেন্দ্রে সিদ্দিকুল্লা চৌধুরীকে প্রার্থী না করার দাবি ছিল তৃণমূলের একাংশের। এ দিন সিদ্দাকুল্লার নামই মন্তেশ্বরের প্রার্থী হিসাবে ঘোষণা করেন তৃণমূল নেতৃত্ব। এর পরেই ওই এলাকার কুসুমগ্রাম লাগোয়া দীর্ঘনগরে সংঘর্ষ হয় বলে অভিযোগ। মাথা ফাটে ২ জনের। পুলিশের বিরুদ্ধে লাঠি চালানোর অভিযোগও উঠেছে। যদিও পুলিশ তা মানতে চায়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande