জম্মুতে একটি ট্রাক সহ চারটি গবাদি পশু উদ্ধার করেছে পুলিশ
জম্মু ,১৭ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরে অপারেশন কামধেনুতে বড় সাফল্য পুলিশের। জম্মু পুলিশ ঝাজ্জর কোটলি থানা এবং নাগরোটা থানার আওতাধীন এলাকায় গবাদি পশু পাচারের উপর তল্লাশি অভিযান চালায়। ঘটনায় একটি ট্রাক সহ চারটি গবাদি পশু উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, ঝাজ্জর কোটলি থানার একটি পুলিশ দল তল্লাশি অভিযান চালিয়েছিলেন। পাঞ্জাল নাকা চেকপয়েন্টে নিয়মিত যানবাহন তল্লাশির সময় পুলিশ দল একটি ট্রাক আটক করে। পুলিশের উপস্থিতি দেখে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তল্লাশির সময়, আইনানুগ বিধান লঙ্ঘন করে চারটি গবাদি পশু বোঝাই করা অবস্থায় পাওয়া যায়। পশুগুলোকে উদ্ধার করা হয় এবং গাড়িটি বাজেয়াপ্ত করা হয়। পুলিশ এই বিষয়ে মামলা দায়ের করেছে। এবং ট্রাক চালকে খুঁজছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন

 rajesh pande