নয়াদিল্লিতে বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠক, অসমে দলীয় প্রার্থী তালিকায় চূড়ান্ত অনুমোদন
নয়াদিল্লি, ১৭ মাৰ্চ (হি.স.) : নয়াদিল্লিতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সংসদীয় বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। উচ্চপর্যায়ের বৈঠকে অসম বিধানসভা নির্বাচনের ১২৬টি আসনের জন্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত ও অনুমোদনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বৈঠ
বিজেপি_প্রতিনিধিত্বমূলক ছবি


নয়াদিল্লি, ১৭ মাৰ্চ (হি.স.) : নয়াদিল্লিতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সংসদীয় বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। উচ্চপর্যায়ের বৈঠকে অসম বিধানসভা নির্বাচনের ১২৬টি আসনের জন্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত ও অনুমোদনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

বৈঠকে সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, কেন্দ্রীয় নেতা জেপি নাড্ডা, সম্বিত পাত্ৰা, অসম প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া, মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা, কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল, দলের সর্বভারতীয় নেতা বৈজন্তজয় পাণ্ডা, কেন্দ্ৰীয় মন্ত্ৰী পবিত্ৰ মাৰ্ঘেরিটা, জাতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বিএল সন্তোষ, অসমে দলের সাংগাঠনিক সাধারণ সম্পাদক রবীন্দ্ৰ রাজু সহ একাধিক শীর্ষ নেতা রয়েছেন।

দলীয় সূত্রের খবর, আগামীকাল ১৮ মার্চ বুধবার ১২৬টি বিধানসভা আসনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande