
ভুবনেশ্বর, ১৭ মার্চ (হি.স.): ওড়িশার রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং-এর জন্য ওড়িশার তিন জন বিধায়ককে নিলম্বিত করল কংগ্রেস। বিজেপি-সমর্থিত প্রার্থী দিলীপ রায়কে ভোট দেওয়ার জন্য ওড়িশার বিরোধী কংগ্রেস মঙ্গলবার তাদের তিন বিধায়ককে সাসপেন্ড করে। তাঁরা হলেন রমেশ জেনা, দশরথ গামাঙ্গো এবং সোফিয়া ফিরদৌস।
ওড়িশা কংগ্রেসের তরফে মঙ্গলবার জানানো হয়েছে, সানা–খেমুন্ডির বিধায়ক রমেশ জেনা, বারাবতি–কটকের বিধায়ক সোফিয়া ফিরদৌস এবং মোহনার বিধায়ক দশরথ গামাঙ্গোকে দলের হুইপ (নির্দেশ) অমান্য করে রাজ্যসভা নির্বাচনে বিজেপি-সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা মানে আদতে দেশের সঙ্গেই বিশ্বাসঘাতকতা, এমনই মত ওড়িশা কংগ্রেসের।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ