
নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.): দিল্লিতে দুর্ঘটনায় মৃত্যু হল এক জনের। ফুট ওভারব্রিজ ভেঙে নীচের নালায় পড়ে গেলেন এক মহিলা। ঘটনাটি মঙ্গলবার সকালের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর দিল্লির রূপনগর এলাকার কাছে একটি ফুট ওভারব্রিজ ভেঙে পড়ে। সেখানে থাকা এক মহিলা তার নীচের নালায় পড়ে যান। পরে উদ্ধারকারী দল এসে ঘটনাস্থল থেকে তাঁর দেহ খুঁজে বার করে। এ দিন সকাল সাড়ে ৯টার দিকে দমকলের কাছে ফোন যায়। ওভারব্রিজ ধসে পড়া এবং মহিলার নালায় পড়ে যাওয়ার খবর পেয়েই দমকলের একাধিক গাড়ি ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, দিল্লি পুলিশ এসে মহিলার দেহ খুঁজে বার করার কাজ শুরু করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ